পশ্চিমা টাকায় ইরানের রাস্তায় বেশ গনতন্ত্র চর্চা হচ্ছে। ইরানী বিপ্লবের আগে যেরূপে সিআইএ, এমআইসিক্স এর অশরীরী গনতন্ত্রায়নের সুক্ষ কারুকার্য পত্রপল্লবিত হতো আজ সেই সুখের দিন নেই। তাই মুসাভি তুরুপের তাস। রাফসানজানীদের, সমাজের উচ্চস্তরের ধনকুবদের উচ্চলম্ফ। তাই কট্টর জাতীয়তাবাদী আহমেদিনিজাদ ঘৃণিত। ঢালো ডলার-পাউন্ড মাখো রক্ত। তরুনের আবাহন ফেসবুক-টুইটারে চলছে গনতন্ত্রায়নের শিক্ষা।
মনে করিয়ে দেয় ইরাক আক্রমনের আগের দৃশ্যকল্প। অভিযোগ, গনতন্ত্রের গেলো গেলো রব। আজ ধর্ষিতা ইরাকের ধর্ষিতা নারী- কে শুনে কার চিৎকার ! আরেকটি গাড়ী বোমা। রক্তের সোদা গন্ধ আর মায়ের বুক বিদির্ণ চিৎকার ভারী বাতাস। ধুলোয় ধুসরিত রাস্তা। বেশ গনতন্ত্র চর্চা হচ্ছে।


